রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নবীগঞ্জে টিসিবির ৫১ লিটার তেল জব্দ : আটক ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে আশরাফ ভেরাইটিজ স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫১ লিটার টিসিবির পণ্য জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।

শনিবার দুপুরে নবীগঞ্জের গোপলার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে টিসিবির পন্য উদ্ধার করে এবং ব্যবসায়ীকে আটক করে । ব্যবসায়ী জলাই মিয়া পানিউমদা ইউনিয়নের বরকান্দি গ্রামের জিলান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে আশরাফ ভেরাইটিজ স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধ ভাবে মজুদ করে রাখা টিসিবির সয়াবিন তেলের ২ লিটারের ১৮টি বোতল ও ৫ লিটারের ৩টি বোতল জব্দ করে। অভিযানে ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, টিসিবির ৫১ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com