বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

মাধবপুরে বজ্রপাতে গরু ব্যবসায়ীর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে হাওরে গরু চড়াতে গিয়ে লালু মিয়া (৩৯) নামে এক গরু ব্যবসায়ী বজ্রপাতে নিহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর হাওরে এঘনা ঘটে। লালু মিয়া ওই গ্রামের অলি ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, লালু মিয়া একজন গরু ব্যবসায়ী। তিনি সকালে পার্শ্ববর্তী হাওরে গরু চড়াতে যান। এসময় বজ্র সহ বৃষ্টিপাত হলে লালু মিয়া বজ্রাঘাতে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাধবপুর নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম ইশতাক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com