রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নারায়ণগঞ্জ ফেরতদেরকে নিয়ে আতংকে আজমিরীগঞ্জ পৌরবাসী

নিজস্ব প্রতিবেদক, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ): নভেল করোনা ভাইরাস (কেভিড-১৯) আতংকে নারায়নগঞ্জ থেকে লোকজন আসা থামছে না। নারায়নগঞ্জ থেকে আসা লোকজনের কারণে এলাকার সাধারণ মানুষের মাঝে করোনার চাপা আতংক বিরাজ করছে। এলাকার লোকজন প্রশানসসহ সংবাদকর্মীদেরকে মোবাইল ফোনে অবগত করছেন।

নারায়নগঞ্জ ও সিলেট ফেরত দুটি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে একটি পরিবারকে তালাবদ্ধ করে বাহিরে না বেরুনোর আদেশ প্রদান করেন।

শনিবার সন্ধ্যায় আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর লম্বাহাঠি নতুন বাড়িতে নারায়ন থেকে একটি পরিবার ৫ জন সদস্য নিয়ে ও সিলেটের জাফলং থেকে একটি পরিবারের দুইজন সদস্য আসে। এসময় স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় আজমিরীগঞ্জ থানার এসআই মফিদুল ইসলাম নারায়নগঞ্জ ফেরত পরিবারকে ঘরে তালা দিয়ে ও সিলেট ফেরত পরিবারকে হোম কোয়রেন্টিনে থাকার নির্দেশ প্রদান করেন।

আজমিরীগঞ্জ থানার এসআই মফিদুুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে হোম কোয়রেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া ডাক্তারের সাথে যোগাযোগ করা হয়েছে তাদের নমুনা নেয়ার জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com