বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

কৃষকের পাকা ধান কেটে দিল তাহিরপুর ছাত্রলীগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন এর নির্দেশনায় কৃষকের পাকা ধান কেটে দিল তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

রবিবার(১৯ এপ্রিল) সকাল থেকেই তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক ছমির উদ্দিনের জমির পাঁকা ধান কাটা শুরু করেন নেতাকর্মীরা।

কৃষক ছমির উদ্দিন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় তার পাকা ধান কাটতে সমস্যা হচ্ছিল । খবর পেয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষক ছমির উদ্দিনের ২ কিয়ার জমির পাকা ধান কেটে দেয়।

উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ’র উদ্যোগে প্রায় ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন জমিতে। ছাত্রলীগ নেতা রাজন চন্দ জানান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন কৃষকদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন । ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় খবর পাই শ্রমিক সংকটের কারণে কৃষক ছমির উদ্দিন তার পাকা ধান কাটতে পারছে না। কাল বৈশাখী মাসে যে কোনো সময়ে ঝড় বৃষ্টি হলে অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী ধান কাটার সরঞ্জাম নিয়ে জমিতে হাজির হয়ে ধান কাটার উদ্যেগ নেই।

এ সময় অংশগ্রহণ করেন উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, ছাত্রলীগ নেতা প্রতিক হাসান নবী, মবিননুর আহমেদ,সুদীপ তালুকদার মুন, সাফিজ আহমেদ,তানভীর আহমেদ, আহমেদ জুয়েল, দীপায়ন দাস দীপ্ত, পুলক তালুকদার, পিংকু তালুকদার,বিজয় চন্দ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com