সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জানাজায় অংশগ্রহণ করায় মাধবপুরে ১০ বাড়ি লকডাউন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় হবিগঞ্জের মাধবপুর থেকে অংশগ্রহণকারী ১০জনকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাতে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, থানার এসআই আজিজুর রহমান নাঈম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের ৮টি এবং উপজেলার বাইরে ২টি বাড়ি লকডাউন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় অংশ নেওয়ায় উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক ও উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহীন মিয়া, মাধবপুর মহিলা মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, মুর্শেদ আলম, মাওলানা সালাউদ্দিন, লিয়াকত আলী, মাওলানা নুরুল আমীন, মাওলানা হুমায়ূন কবির ও মাওলানা জসীম উদ্দিনসহ ১০টি বাড়ী লকডাউন করা হয়।

উল্লেখিত বাড়ীগুলো ছাড়াও উপজেলার বেশ কয়েকজন ব্রাহ্মণবাড়িয়া জনসমাগমে অংশগ্রহণ করেছিল বলে প্রশাসনের কাছে তথ্য রয়েছে সেগুলোকেও লকডাউন করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com