রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২,৭০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জনস হফকিন্স ইউনিভার্সিটির দেয়া সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটি জানায়, বৈশ্বিক এ মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৮ লাখ ছাড়িয়ে গেছে এবং সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৪ হাজার ৮৪৫ জনে দাঁড়িয়েছে।

ওই ইউনিভার্সিটি আরো জানায়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো প্রায় ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে, দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com