রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে বাহুবলে দুইজন, মাধবপুরে একজন, চুনারুঘাটে একজন ও লাখাইয়ে একজন।

এর আগে, গত মঙ্গলবার ২ জন, সোমবার ১০ জন এবং ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত হয়। তারা সবাই বর্তমানে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।

এদিকে, হবিগঞ্জ থেকে মোট ৯৬৮টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪৬২টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এখনও ৬০৫টি নমুনার রিপোর্ট সিলেট ল্যাব জমা রয়েছে।

বাহুবলে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ জন। মিরপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামের একজন মহিলা ও চিচিরকোট গ্রামের একজন পুরুষ রোগী। এর আগে ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের একজন পুরুষ রোগী আক্রান্ত ছিলেন।

এদিকে বাহুবলে নতুন করে আরও ‍দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই উপজেলা প্রশাসন চিরিকোট ও দাশপাড়া গ্রাম বুধবার রাত ২ টা থেকে সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com