বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

সুনামগঞ্জে চিকিৎসকসহ আরও ৮জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে চিকিৎসকসহ নতুন করে আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত সংখ্যা দ্বিগুন হয়ে যাওয়ায় সবাইকে বাসায় অবস্থান করার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিলেট বিভাগে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯টি পজিটিভ আসে। এর মধ্যে সুনামগঞ্জের ৮ জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরোও জানা যায়, সুনামগঞ্জে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ও জামালগঞ্জ উপজেলার এবং শাল্লা উপজেলা একজন ঢাকা থেকে এসেছিলেন। তাদের প্রত্যেকেই নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া বাকিদের বাইরে থেকে আসার কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, একজন চিকিৎসকসহ সুনামগঞ্জে নতুন করে আরও ৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ঢাকা ফেরত তাই আমরা তাদের পরিবারের সবার নমুনা সংগ্রহ করবো।

এ সময় তিনি বলেন, গতকালের তুলনায় দ্বিগুন শনাক্ত হওয়ায় প্রয়োজন বাড়িতে থাকা। প্রয়োজন ছাড়া কেউ যেনো বাড়ি থেকে বের না হয় আর যদি বের হতেই হয় তাহলে সবাই শারীরিক দূরত্ব বজায় রাখবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com