রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মৌলভীবাজারে বাজার মনিটরিং জোরদার

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য বাজার মনিটরিং এ নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৷

শনিবার (২৫ এপ্রিল) শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বিভিন্ন হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এই সময় সরকার বাজার, কনকপুর বাজার, ত্রৈলোক্য বিজয় বাজারসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে পণ্য বিক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়।

কনকপুর ইউনিয়নের তাজ এন্টারপ্রাইজ এর ট্রাকে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। উক্ত অভিযানে তেল, চিনি, ডাল ও ছোলা বিক্রির কাজে নিয়োজিত ট্রাক ডিলারের কার্যক্রম তদারকি করা হয়। সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০ টাকা কেজি, ডাল ৫০ টাকা কেজি, ছোলা ৬০ টাকা কেজি, খেজুর ১২০ টাকা কেজি দরে টিসিবির ট্রাক ডিলারগণ বিক্রয় করছেন।

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সরকার বাজারে অবস্থিত মাহাদি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com