শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় হাসপাতাল বন্ধ ঘোষণা

মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টিনে রাখা হয়েছে সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল বন্ধের নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ মোজাম্মেল হোসেন।
এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজের রিপোর্টে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ আসে।

জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্ত চিকিৎসক সদ্য পাশ করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। এটাই তার প্রথম কর্মস্থল। তার বয়স ২৯ বছর।

একই উপজেলার আক্রান্ত বাকি তিনজনের মধ্যে একজন উপজেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী। অন্যরা সম্পর্কে চাচাতো ভাই। ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com