রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু

চুনারুঘা (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটের করোনা আক্রান্ত আভাস তন্তবায় (৫) নামে শিশু সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের এ শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করার পর এ শিশুর রিপোর্ট পজিটিভ আসে। এর প্রেক্ষিতে আজ বিকেলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয় বলে জানিয়েছেন চন্ডিছড়া হাসপাতালের (ডিএমএফ) মো. রিপন মাহমুব।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেট ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ভোর ৫ টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com