রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার

ঘাতক সেলিম

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে স্বামীর হাতে শিল্পী আক্তার (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া এলাকায় একটি লেবু বাগানে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আজ সোমবার (২৭ এপ্রিল) বাহুবল মডেল থানা পুলিশ খুনের অভিযোগে শিল্পী আক্তারের স্বামী সেলিম (৩০) কে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। নিহত শিল্পী আক্তার চুনারুঘাট উপজেলার হাটজুরা গ্রামের আব্দুল সালামের মেয়ে।

বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যারবাজার গ্রামের ছিদ্দেক আলীর পুত্র সেলিম তার স্ত্রী শিল্পী আক্তারকে নিয়ে কামাইছড়ায় রাজ্জাক মিয়ার লেবুর বাগানে বসবাস করে দেখাশুনা করত। গতকাল রবিবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম রাগান্বিত হয়ে শিল্পী আক্তারকে মারধুর করে ঘরে আটকে রাখে। এতে শিল্পী আক্তার বিনা চিকিৎসায় রাতেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহত শিল্পী আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com