রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে লকডাউনে থাকা পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : লাকসাম পৌরসভার উত্তর লাকসাম বেলতলি গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় ওই গ্রামের ৪০টি পরিবারকে লকডাউন করেছে প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) লাকসাম পৌরসভা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবদুল আজিজ লকডাউনে থাকা ওই পরিবারগুলোকে চাল, ডাল, তেলসহ কয়েক প্রকার সবজি প্রদান করে সহায়তা করেছেন।

জানা গেছে, ওই গ্রামের একটি মসজিদে থাকা অস্থায়ী এক মুয়াজ্জিনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ওই সময় আক্রান্ত ব্যক্তি এলাকায় ঘুরে বেড়িয়েছেন। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে প্রশাসন পুরো গ্রামের ৪০ পরিবারকে লকডাউন করে দেয়। এতে খেটে খাওয়া ওই পরিবারগুলো কর্মহীন ও গৃহবন্দি হয়ে পড়ে। তাদের মানবিক সহয়তার অংশ হিসেবে আওয়ামীলীগ নেতা আবদুল আজিজ নিজস্ব অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবদুল আজিজ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় আমি ইতোমধ্যে সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এদিকে লকডাউনে পড়া এই মানুষগুলো আমার ওয়ার্ডের বাসিন্দা। এদের দুরবস্থার কথা চিন্তা করেই আমি এই খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি। অন্ততঃ প্রতিবেশী হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com