রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে চালু হচ্ছে ভার্চুয়াল হাসপাতাল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় এই প্রথম উপজেলা পর্যায়ে চুনারুঘাটে চালু হতে যাচ্ছে ভার্চুয়াল হাসপাতাল। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দিন দিন আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

চুনারুঘাট উপজেলায় আজ পর্যন্ত ৬ জন করোনা শনাক্ত রোগী পাওয়া গিয়েছে। যার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন ডাক্তার এবং একজন স্বাস্থ্য কর্মী রয়েছেন। এই ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে লকডাউন অবস্থায় আছে। হাসপাতালটি বন্ধ থাকায় সাধারণ রোগীরা স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হচ্ছে।

জেলা প্রশাসক, হবিগঞ্জ জনাব কামরুল হাসান এর নির্দেশনায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে স্বনামধন্য এনজিও আশা এবং ইসলামিক মিশনের সর্বমোট ৮ জন রেজিস্টার্ড চিকিৎসকের সমন্বয়ে চালু হতে যাচ্ছে ভার্চুয়াল হাসপাতাল।

ভার্চুয়াল হাসপাতালের পেইজে দেওয়া মোবাইল নাম্বারে কল করে অথবা প্রয়োজনে মেসেঞ্জারে অথবা হোয়াটস অ্যাপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একজন রোগী ২৪ ঘন্টা তার যে কোন স্বাস্থ্যগত সমস্যার সমাধান পেতে পারেন একদম বিনামূল্যে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com