রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ভাইরাস থাকবে না, কিন্তু নেতাদের ভূমিকা মানুষ স্মরণ রাখবে: ব্যারিস্টার সুমন

কাজী মাহমুদুল হক সুজন: সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, করোনা ভাইরাস হয়তো থাকবে না, কিন্তু কিছু কিছু জনপ্রতিনিধি ও নেতাদের ভূমিকা মানুষ মনে রাখবে। গত একমাস পূর্বে ঢাকা থেকে ১০ লক্ষ টাকার চালসহ খাদ্য সামগ্রী নিয়ে এসে ১৫ দিনেই বিতরণ করে ফেলছি।

এখন বাবা মায়ের নামে ফাউন্ডেশন করে চুনারুঘাট উপজেলায় মানুষের দোয়ারে দোয়ারে পৌঁছে দিয়ে আসছি। কারণ চুনারুঘাটের মানুষই আমার জানাযায় প্রথম শরিক হবে। অনেক জনপ্রতিনিধি যখন ঢাকায় বিশাল বিল্ডিং এ আরাম আয়াশে দিন যাপন করছেন তখন আমি অসহায় মানুষদের কথা চিন্তা করে কিছু খাদ্য নিয়ে তাদের দোয়ারে যায়ার চেষ্টা করছি।

তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও বাহুবল উপজেলার সীমান্তবর্তী সাটিয়াজুরী বাজারে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

স্থানীয় সাংবাদিক কাজী সুজনের আহ্বানে সাড়া দিয়ে ব্যারিস্টার সুমন সাটিয়াজুরী এলাকার ৫টি গ্রামের ৩৫ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। পর্যায়ক্রমে আরোও ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়ারও প্রতিশ্রতি দেন।

তিনি বলেন মানুষের জন্য কাজ করতে মেম্বার চেয়ারম্যান হওয়ার প্রয়োজন পড়ে না, ইচ্ছাশক্তিই যতেষ্ঠ। তিনি এলাকার মানুষের বলেন লজ্জার কিছু নেই, ঘরে খাদ্য না থাকলে আমাকে জানাবেন, আমার দরজা সবসময় খোলা। এ সময় অন্যাদের মাঝে উপস্তিত ছিলেন, ছাত্রলীগ নেতা সোহাগ রহমান, রুহেল আহমেদ, সৈয়দ ইয়াসিন তানভীর, মুক্তাদির তালুকদার, রাব্বী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com