বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে বকুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের সত্তার মিয়ার ছেলে।

শুক্রবার (১ মে) বিকেল ৫টায় দিয়ে নাচনী গ্রামের সাবেক মেম্বার রিয়াজ মিয়া ও আব্দুল জলিল গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয়রা জানায়, দুই পক্ষের লোকজন নারায়ণগঞ্জে কাজ করত। কিছুদিন আগে তারা বাড়িতে ফিরেছে। নারায়ণগঞ্জে থাকাকালীন সময়ে দুই পরিবারের বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে সুনামগঞ্জে আসার পর বড়দের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে ঝগড়া মেটানোর জন্য পঞ্চায়তের বৈঠক ডাকা হয়। এর আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহতসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেমএম নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ মেম্বারসহ চারজনকে আটক করা হয়েছে। আর নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com