বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

আরও ১৪১ পুলিশ সদস্যের করোনা শনাক্ত, মোট ৬৭৭

তরফ নিউজ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৮ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। আজ শুক্রবার পর্যন্ত পুলিশের মোট ৬৭৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, এখন পর্যন্ত চার পুলিশ সদস্য করোনায় মারা গেছেন। চার জনই ডিএমপি’র সদস্য বলে নিশ্চিত করেন তিনি।

এ ছাড়াও, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে এবং ৩৪ সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন আছেন মোট ১ হাজার ১৫৪ জন পুলিশ সদস্য। আইসোলেশনে আছেন ১৭৪ সদস্য।

সহকারী মহাপরিদর্শক জানান, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে সারাদেশে প্রায় ২ লাখ পুলিশ সদস্য মানুষের নিরাপত্তায় দায়িত্বপালন করছেন।

তিনি বলেন, ‘পুলিশ কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহের জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি। আক্রান্ত সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্যও পদক্ষেপ নেওয়া হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com