বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর-মনতলা সড়কে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে দু‘জন নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে উপজেলার আলাকপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হাবিব মিয়া (৪০) ও নোয়াখালী জেলার খানপুর গ্রামের দিদার (৫০)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর-মনতলা সড়কের আলাকপুর নামক স্থানে রড বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি খাদে পরে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মোক্তাদির চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com