মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে নার্সসহ আরও দু’জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলায় আরো দুইজন নতুন করে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের একজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও অপরজন বাহুবল উপজেলা বাসিন্দা এবং পেশায় দিনমজুর।

শনিবার রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরিত নমুনা পরীক্ষায় এই দু’জনের করোনা পজেটিভ এসেছে বলেও জানিয়েছেন তিনি।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, আক্রান্ত নার্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই আইসোলেশনে রয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাহুবলের আক্রান্ত ব্যক্তি উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। করোনায় আক্রান্ত অন্য এক ব্যক্তির সংস্পর্শে আশায় তিনি আক্রান্ত হয়েছেন। তার পরিবারসহ আরো ৫টি পরিবারকে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্নিগ্ধা তালুকদার।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা ৭৪ জন। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। ইতোমধ্যে জেলা সদর হাসপাতালসহ তিনটি সরকারি হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com