মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাখাই সড়কে ডাকাতিকালে জনতার হাতে দুই ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক : লাখাই উপজেলার সিংহ গ্রাম গুনিপুর সড়কে ডাকাতিকালে দুই ডাকাতকে পাকড়াও করে গণধোলাই দিয়েছে উত্তেজিত জনতা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাকাতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করে। রোববার রাত সাড়ে এগারটার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সুজন মিয়া ওরফে রুবেল ও বিবাড়িয়া জেলার বদল বাহার এলাকার কালা মিয়ার পুত্র সফিক মিয়া।

লাখাই থানার ওসি সাইদুল হক জানান, ওই সড়কে ডাকাতরা এক ব্যক্তিকে আটক করে মোবাইলসহ টাকা পয়সা লুট করছিল। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অন্যরা পালিয়ে গেলেও দুই ডাকাতকে আটক করে উত্তম মধ্যম দেয় জনতা। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে মামলা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com