শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ এসেছে। এনিয়ে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের মোট ৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (৪ মে) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নিজেই। তিনি জানান, এরই মধ্যে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অন্যান্য কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন।

হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান জানান, রোববার ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে জেলা প্রশাসনের করোনা শনাক্ত হয় এবং অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার পুনরায় তাঁর নমুনা প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com