সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

কুলাউড়ায় মহাজোট প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৫

তরফ নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মহাজোটের প্রার্থী এম এম শাহীনের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় তার পাঁচজন সমর্থক আহত হন।

রোববার রাতে মৌলভীবাজারে-২ আসন কুলাউড়া উপজেলার ডুলিপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মনি মিয়া (২০), ছোট মিয়া (১৯), রাজু আহমদ(২০)। আহতদের উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকল্পধারা ও মহাজোট প্রার্থীর অভিযোগ বিএনপি-জামায়াত এ হামলা চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এএসআই মহিন উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তাদের অভিযোগ ধানের শীষের কর্মীরা ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com