শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন ২৯ হাজার প্রবাসী

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরছেন প্রায় ২৮ হাজার ৮৪৯ জন প্রবাসী বাংলাদেশি।

কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডান ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে আসছেন তারা। দেশে কোয়ারেন্টিনের জায়গা বিবেচনা করেই পর্যায়ক্রমে তাদের ফেরত আনা হবে।

বুধবার (৬ মে) প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভিডিও কনফারেন্সে এসব সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিমান ও পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতর এতে অংশ নিয়েছে।

বৈঠক শেষে ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, বিদেশে আটকে থাকা সব নাগরিকদের ফেরত আনার উদ্যোগ নেয়া হচ্ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে অবৈধ, কারামুক্ত ও আটকে থাকা প্রায় ৪ হাজার দেশে ফিরেছেন। কুয়েতে ক্যাম্পে আটকে থাকা প্রায় সাড়ে ৪ হাজার বাংলাদেশির সব ধরনের খোঁজ রাখছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

দেশটির সরকারের অনুমতি মিললেই তাদের ফেরত আনা হবে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিশেষ ফ্লাইটে আসছেন বাংলাদেশিরা।প্রবাসী শ্রমিকদের চাকরী আগামী আরও ৬ মাস বহাল রাখার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিভিন্ন দেশে বৈধ এবং অবৈধ সব বাংলাদেশি শ্রমিককে সুরক্ষা দিতেও সে সব দেশের সরকারকে অনুরোধ তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com