রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

মিস ইউনিভার্স হলেন ফিলিপাইনের ক্যাট্রিওনা

বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের ৬৭তম আসরে সোমবার সেরা তিনের মধ্যে মিস দক্ষিণ আফ্রিকা ও মিস ভেনেজুয়েলাকে হটিয়ে সেরার মুকুট পরেন ফিলিপাইনের ক্যাটরিনা গে (২৪)। সঙ্গীত তত্ত্বের ছাত্রী ক্যাটরিনা ৯০জন প্রতিযোগিকে পেছনে ফেলে এই পুরষ্কার জেতেন। ডেইলি মেইল।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা নানা ঘটনা-রটনার জন্য আলোচিত হয়ে এসেছিলো। প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনিভার্সের জমকালো মঞ্চে আলো ছড়িয়েছেন স্পেনের অ্যাঞ্জেলা পোন্স। সেরা বিশে যেতে না পারলেও ফাইনালের মঞ্চে র‌্যাম্পে নিজের উপস্থিতি গৌরবের সঙ্গে জানান দিয়েছিলেন এই প্রতিযোগি। বলেন, ‘কোন রকম লৈঙ্গিক পরিবর্তনের জন্য নয়। জন্মের আগে এবং পরে, আমি সবসময়ই নারী ছিলাম, তাই আজ আমি এখানে।’

অ্যাঞ্জেলা পোন্স

এদিকে মিস কম্বোডিয়া ও মিস ভিয়েতনামের ইংরেজি না জানা নিয়ে কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছিলেন মিস ইউএসএ সারাহ রোজ সুমার। পরে অবশ্য তোপের মুখে পড়ে ক্ষমা চেয়ে নেন তিনি।

ফাইনালে উপস্থাপনা করেন আমেরিকান কমোডিয়ান ও উপস্থাপক স্টেভ হার্ভি ও সুপারমডেল অ্যাশলে গ্রাহাম। ফাইনালের মঞ্চে প্রতিযোগিদের গণমাধ্যমের স্বাধীনতা, গাজা বৈধকরণ, শরণার্থী ও মি টু আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com