বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

করোনায় ২৪ ঘণ্টায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ১০৩৪

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৩৯। এ ছাড়া, আক্রান্ত আরও এক হাজার ৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৫ হাজার ৬৯১ জনকে শনাক্ত করা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন একটিসহ মোট ৩৭টি ল্যাবে ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৪ জন শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। মারা গেছেন আরও ১১ জন। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও ছয় জন নারী। তাদের মধ্যে ৭১-৮০ বছরের মধ্যে একজন, ৬১-৭০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে চার জন, ৪১-৫০ বছরের মধ্যে দুজন, ৩১-৪০ বছরের মধ্যে দুজন এবং ২১-৩০ বছরের মধ্যে একজন। ১১ জনের মধ্যে ঢাকা বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৩৯ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯০২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com