রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে যুবতীর দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাতনামা (২৮) এক যুবতীর দ্ধি-খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট রেল সড়কের উপজেলার করাঙ্গী রেল ব্রীজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা-সিলেট রেলসড়কের রশিদপুর অঞ্চলের রেললাইনের টিম্যান রুবেল মিয়া তরফ নিউজকে জানান, মঙ্গলবার সকালে লাইনে কাজ করতে এসে উপজেলার করাঙ্গী ব্রীজের কাছে রেললাইনের ওপর কালো রংয়ের বোরকা পরিহিত এক যুবতীর দ্বি-খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেথা যায়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই সাজিদুল হক জানান, ধারণা করা যাচ্ছে রাতে কোন এক সময় ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু হয়েছে এবং সে মানষিক প্রতিবন্ধী হতে পারে। যুবতীর মরদেহের পাশে বালিশ সহ একটি ব্যাগ পাওয়া যায়। মরদেহের পরিচয় এখনও জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com