শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

সুবীর নন্দীর অপ্রকাশিত গান প্রকাশ

(বাম থেকে) তানভীর তারেক, সুবীর নন্দী ও কবির বকুল। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী প্রয়াত হয়েছেন এক বছর হয়ে গেছে। কিন্তু, মৃত্যুর আগে তিনি একটি পূর্ণাঙ্গ অ্যালবামে কন্ঠ দিয়েছিলেন।

তানভীর তারেকের সুর-সংগীতে সেই অ্যালবামে সুবীর নন্দী মোট নয়টি গান গেয়েছেন।

সেই অপ্রকাশিত গান থেকে প্রথম গানটি প্রকাশ পেয়েছে আসন্ন ঈদ উপলক্ষে। গানের শিরোনাম ‘দূরের মানুষ’। স্যাড-রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে তানভীর তারেক।

গানের কথাগুলো হলো: ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়।’

তানভীর তারেক বলেন, ‘সুবীর দা’কে নিয়ে আমার অনেক স্মৃতি। বেশিরভাগ মধুর স্মৃতি এই অ্যালবামটি করার সময়। গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে।’

‘সুবীর দা’র সামনেই “দূরের মানুষ” গানটির সুর করেছিলাম,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এক বসায় সুর করা। সবার সামনে আমার কম্পোজিশনের ভীষণ প্রশংসা করতেন তিনি।’

গানটি ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com