সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান কমরু গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা: কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মূসা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় (মামলা নং-১৯) কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কমর উদ্দিন আহমদ কমরুকে গ্রেপ্তারের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

তাদের দাবি আসন্ন নির্বাচনে কমর উদ্দিন আহমদ কমরু ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মো. মনসুরের পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন। তাই তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com