বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু চুনারুঘাটে গাঁজাসহ মাদক কারবারি আটক চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল গ্রেফতার

হবিগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় টহল শুরু করেছেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিজিবি মোতায়েনের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জে ইতোমধ্যে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা হবিগঞ্জের প্রত্যেকটি উপজেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘আপাতত ১০ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এর সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com