সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে দীর্ঘদিন ধরে পলাতক আসামী অনু গ্রেফতার

তরফ নিউজ ডেস্ক : বাহুবলে দীর্ঘদিন ধরে পলাতক আসামী অনু মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার হরিতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অনু মিয়া উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মফিজ উল্লা মহালদারের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহীদুল ইসলাম ও এএসআই সাঈদ মন্ডলের যৌথ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকালে হরিতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, শিশু ধর্ষণসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সে এলাকায় কুখ্যাত অপরাধী হিসেবে চিহ্নিত বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, পলাতক আসামী অনু মিয়াকে গ্রেফতার করে শনিবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com