সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহ সোয়েব আলী নামে এক বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামে চড়ার পাড়ে ওই এলকার বালু ব্যবসায়ী শাহ সোয়েব আলীর নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ী শাহ সোয়েব আলীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া এসময় মাস্ক ও গ্লাভসসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পরিধান না করে কাজ করায় আরো দুই জনকে এক হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com