মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পত্নীতলায় করোনা জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সভা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা থানা পুলিশের আয়োজনে করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের অভিজ্ঞতা বিনিময় ও অভিনন্দন সভা নিরাপদ দূরত্ব বজায় রেখে শনিবার থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়া, বিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন সরকার, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান, ডাঃ দেবাশিষ রায় সহ থানার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

এসময় প্রধান অতিথি করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন এবং ফুল দিয়ে অভিনন্দন জানান। শেষে সকলকে সরকারী নির্দেশনা অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরে চলাচলের আহ্বান জানান।

উল্লেখ্য পত্নীতলা উপজেলায় করোনা পজেটিভ ১৩জনের মধ্যে থানার অফিসার ইনচার্জ, তদন্ত ইন্সপেক্টর সহ ৭জন থানা স্টাফ এবং ইন্সপেক্টর তদন্ত এর সহধর্মিনী ও থানার একজন গৃহকর্মী মহিলা। অপর চারজন উপজেলার আমাইড় ইউপির।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com