বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

আশরাফুল পুত্র সন্তানের বাবা হওয়ায় রিক্সাচালক ভক্তের মিষ্টি বিতরণ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মো. আশরাফুল ইসলামের পুত্র সন্তান জন্মের সুসংবাদে তার এক ভক্ত কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছেন।

গতকাল শনিবার উপজেলার লক্ষনপুর ইউনিয়নের মড়হ গ্রামের রিক্সাচালক মো. আনু মিয়া (৬৬) তার প্রিয় খেলোয়াড়ের পুত্র সন্তান হওয়ার সংবাদ শোনে আনন্দে নিজ উদ্যোগে মিষ্টি কিনে লোকজনের মাঝে বিতরণ করেন।

রিক্সাচালক আনু মিয়া জানান, ক্রিকেটার মো. আশরাফুল ইসলাম তাঁর অত্যন্ত একজন প্রিয় খেলোয়াড়। ফেইসবুকের মাধ্যমে ওই প্রিয় খেলোয়াড়ের পুত্র সন্তান লাভের এমন সুসংবাদে তিনি খুব খুশী হয়েছেন। তাই এই আনন্দে একজন ভক্ত হিসেবে তিনি মিষ্টি কিনে বিভিন্ন স্থানে বিতরণ করেন এবং লোকজনকে খাওয়ান।

আশরাফুল ভক্ত রিকশাচালক আনু মিয়া তার প্রিয় খেলোয়াড়ের নবজাতকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লার কাছে দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com