সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাঙ্গালি মিয়ার সঙ্গে আব্দুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে খেলু মিয়া, সাম্মদ মিয়া, খাদিজা বেগম, রোকেয়া বেগম, আছকির মিয়া, ছামিয়া খাতুন, রোকেনা খাতুন, জামিলা বেগম, মুখলেছ মিয়া, সুমা আক্তার, কাঙ্গালি মিয়া, আব্দুর রহমান, ইলিয়াছ মিয়া, মনু মিয়া, কামাল মিয়া, ফুল মিয়া, আব্দুস সালাম ও আক্তার মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com