বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ, বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল, ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা চুনারুঘাটে গাঁজা ও বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

বাহুবলে গাঁজা সেবনকারী ট্রাক হেলপারের ৬ মাসের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে আব্দুর রহিম (৩২) নামে এক গাঁজা সেবনকারী ট্রাক হেলপারকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত ট্রাক হেলপার গাজীপুর জেলার শ্রীপুর থানার পাইসল বাড়ি এলাকার মৃত কালাচান ব্যাপারীর ছেলে। এ ছাড়া তার শশুড় বাড়ি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লস্করপুর গ্রামে বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই মাহমুদ এর নেতৃত্বে একদল পুলিশ মিরপুর বাজার বিশ্বরোড পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক হেলপার আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ট্রাক হেলপারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত ট্রাক হেলপার একজন গাঁজা সেবনকারী। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com