বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

মো. জামাল হোসন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): মহামারী করোনার মধ্যে প্রাকৃতিক দূর্যোগের কারণে দিশেহারা হবিগঞ্জের চুনারুঘাটের প্রান্তিক কৃষকেরা। গত কয়েকদিনের ভারী থেকে মাঝামাঝি বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, উপজেলার প্রান্তিক কৃষকেরা ধান কেটে ঘরে তুলে ধান রোদে শুকাতে পারছে না এই বৃষ্টির কারণে। ধান ঘরে থেকে ধান রোদ না পাওয়ায় গন্ধ এবং নষ্ট হয়ে যাচ্ছে। ধানের খেড় পঁচা ধরতে শুধু করেছে। এছাড়াও শাক -সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে কৃষকরা ধান ঘরে তোলার পর পর-ই ধানের চারা রোপণে ধানিজমিতে এই বৃষ্টিতে হালচাষে ব্যাস্ত সময় কাটাচ্ছিলেন। কিন্তু এই মহামারী করোনার কারণে কৃষকেরা ধান কাটা সহ কৃষি কাজের শ্রমিক পাচ্ছেন না। যে কারণে দিশেহারা উপজেলার প্রান্তিক কৃষকেরা।

চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন সরকার জানান, এই মহামারী করোনা ক্লান্তিলগ্নেও উপজেলার প্রান্তিক কৃষকেরা প্রাকৃতিক রোদ-বৃষ্টি সহ্য করেও কৃষকেরা কৃষি কাজ করে যাচ্ছেন। তাই কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com