শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতীয় জিরাসহ ছাত্রদল নেতা হেলালসহ গ্রেপ্তার ২ চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

বাহুবলের করাঙ্গী ব্রীজ ঝুকিপূর্ণ : বড় ধরণের দুর্ঘটনার আশংকা

নিজস্ব প্রতিবেদক :- বাহুবল উপজেলা সদরের উপর দিয়ে বহমান “করাঙ্গী নদী”র উপর পাকিস্তান আমলে নির্মিত ব্রীজটি আজ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বেশ কয়েক বছর পূর্বেই ঝুকিপূর্ণ তালিকায় স্থান পায় ব্রীজটি।

প্রতিদিন এই ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ, যাত্রীবাহী বাস ও ছোট বড় যানবাহন। যে কোন সময় ব্রীজ ভেঙ্গে নদীতে তলিয়ে যেতে পারে। ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

একেবারে ব্রীজের গোড়ায়ই অবস্থিত ‘দীননাথ সরকারি মডেল হাইস্কুল। বর্তমানে করোনাকালে স্কুলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের চলাচলের মাধ্যম একমাত্র ব্রীজটি।

শিক্ষার্থীরা এ ব্রীজ দিয়ে চলাচল করলে সর্বোচ্চ ঝুকির আশংকা রয়েছে। এতে উৎকণ্ঠায় আছেন শিক্ষক অভিভাবকগণ।

এই ব্রীজ নির্মাণের ব্যাপারে সরকারি কর্তৃপক্ষ বেশ কয়েক দফা পরিমাপ জরিপ চালান।

বিগত ফেব্রুয়ারী মাসের শেষের দিকে সর্বশেষ জরিপ চালান। এত কিছুর পরও নতুন ব্রীজের আশ্বাসের পর আশ্বাসই ভরসা হয়ে আছে।

এই ব্রীজ নিয়ে বাহুবলের বিভিন্ন মহলের মানুষ নানা মন্তব্য করে যাচ্ছেন। কেউ কেউ বলছেন- কোন দুর্ঘটনা ঘটলেই কেবল সরকারের টনক নড়তে পারে।

এ ব্যাপারে বাহুবল উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান ভূইঁয়ার কাছে জানতে চাইলে তিনি জানান- এই ব্রীজটি বিশ্ব ব্যাংকের অর্থায়নের জন্য একটি প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে কর্তৃপক্ষ এসে সার্ভের কাজও শেষ করে গেছেন।

তিনি বাহুবলবাসীকে আশস্ত করে বলেন- নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। এই ব্রীজটি নির্মাণ হলে বাহুবলবাসী একটি আধুনিক ও টেকসই ব্রীজ পাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com