শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের পাশে উপজেলা প্রশাসন মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক

করোনাভাইরাস: ২৪ ঘন্টায় শনাক্ত ৩০৯৯, মৃত্যু ৩৮

তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯০ হাজার ৬১৯ জনে দাঁড়াল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ২০৯ জন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫৮টি ল্যাবে ১৫ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৯৯ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৬১৯ জন। মারা গেছেন আরও ৩৮ জন। তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে ও পাঁচ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন এক হাজার ২০৯ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বরাত দিয়ে তিনি আরও জানান, সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন।

স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, সব মিলিয়ে এ পর্যন্ত পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com