বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

তাহিরপুর উপজেলা চেয়ারম্যান সস্ত্রীক করোনায় আক্রান্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তার স্ত্রী তাপসী দত্ত দীপিকা করোনা আক্রান্ত হয়েছেন।

করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও তার স্ত্রী তাপসী দত্ত দীপিকার গ্রামের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামে। বর্তমানে এ দম্প্রতি সুনামগঞ্জ জেলা শহরের হাসনগরস্থ হোসেন বখত চত্বরে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বাবুল চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

রোববার (২৮ জুন) রাতে সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরোও জানান, ২৫ জুন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী ও তার স্ত্রী তাপসী দত্ত দীপিকা করোনা পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন।

এরপর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি) বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হয়। সেখান থেকে ২৭ জুন শনিবার রাতে এ দম্পতির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com