বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

চুনারুঘাটে ১১ হাজার কেজি চা-পাতা উদ্ধার, আটক ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি এলাকায় ৫টি অবৈধ চা-পাতা বোঝাই গোডাউন ও বাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজার কেজি অবৈধ চা-পাতা উদ্ধার করেছে টাস্কফোর্স। একই সাথে দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের টাস্কফোর্স কর্তৃক এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

দীর্ঘসময় অভিযান পরিচালনা করে ২৩৫ বস্তায় আনুমানিক ১১ হাজার কেজি অবৈধ চা পাতা উদ্ধার করা হয়েছে। এছাড়া অবৈধ চা-পাতা গুদামজাত করে রাখার কারণে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানে বিজিবির পক্ষে সহকারি পরিচালক নাসির ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক উপস্থিত ছিলেন।

চা-পাতা ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জব্দসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন- সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে টাস্কফোর্সের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com