সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা বুথ উদ্বোধন

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ শনাক্তকরণের নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করা হয়েছে। লাকসাম পৌরসভার অর্থায়নে আজ ৩০ জুন (মঙ্গলবার) ওই নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।

এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুল আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা, পৌর প্যানেল মেয়র-২ মোঃ আবদুল আলিম দিদার, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান জিতু, উপজেলা করোনা রেপিড রেসপন্স টিমের সদস্য ডাঃ আবদুল মতিন প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com