বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

লাকসামে এলজিআরডি মন্ত্রীর জন্মদিন পালন

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসন থেকে নির্বাচিত চারবারের সফল সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ও আস্থাভাজন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলামের আজ জন্মদিন।

এ উপলক্ষে লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরার উদ্যোগে আজ ৩০ জুন (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে মন্ত্রীর জন্মদিন পালন করেছেন লাকসামে কর্মরত সাংবাদিকরা।

জন্মদিন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রীর দেশব্যাপী সফল কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা।

এসময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, অর্থ সম্পাদক কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মিজানুর রশিদ, সাপ্তাহিক লাকসাম পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, সাপ্তাহিক নকশী বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ দলিলুর রহমান মানিক, সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সমকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, আবুল কালাম, জাফর আহমেদ, হুমায়ুন কবির মানিক, চন্দন সাহা, মোজাম্মেল হক আলম, মোঃ মাসুদুর রহমান, শাহ মোঃ নূরুল আলম, এম এ মান্নান, সেলিম চৌধুরী, আমজাদ হাফিজ, আব্দুল জলিল, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com