রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে ৩ আউলিয়ার মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

তরফ নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হযরত শাহজালাল (র.), হযরত শাহপরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেছেন।

তাঁর নির্বাচনী সফরের দ্বিতীয় পর্যায়ে আজ সকালে দিনব্যাপী সফরে এই বিভাগীয় শহরে এসে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন।

তিনি এখানে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরে নগরীর অদূরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (র.) এর মাজার জিয়ারত করেন।

তিনি সেখানেও কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং মেসবাহউদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হুসেইনসহ সিলেট মহানগর এবং জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের সকল সংসদ সদস্য প্রার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই তিন মাজার জিয়ারতে যাবার সময় রাস্তায় দু’ধারে দন্ডায়মান হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীকে শ্লোগান এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান।

আওয়ামী লীগ সভাপতি দুপুর আড়াইটার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com