রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে রাস্তার সীমানা নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে জিতু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কেউন্দা গ্রামের মৃত হাজী আব্দুল হেকিমের ছেলে।

এলাকার লোকজন ও পুলিশ জানায়, রাস্তার সীমানা নিয়ে জিতু মিয়া তার ভাতিজা জিয়া উদ্দিনের সাথে র্দীঘ দিন বিরোধে চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৯ টায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের লোহার রডের আঘাতে জিতু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনা নিশ্চিত করে জানান, রাস্তার সীমানা নিয়েই খুনের ঘটনাটি ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com