মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জে করোনার সার্বিক পরিস্থিতি জানতে সরেজমিনে ডিসি

নবীগঞ্জে করোনা আক্রান্ত পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি সরেজমিনে ঝটিকা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান ৷

বৃহস্পতিবার ( ২ জুলাই) দুপুরে সরেজমিনে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন। এ সময় করোনা আক্রান্ত ১টি পরিবারকে ৫ হাজার টাকার চেক প্রদান করেন এবং অস্বচ্ছল ব্যক্তিদের খাদ্য সহায়তা প্রদান করা হয় । এসময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুছা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com