বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানুনাশক টানেল উদ্বোধন

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবানুনাশক টানেল উদ্বোধন করলেন হবিগঞ্জ ১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মাদ শাহ নওয়াজ মিলাদ পক্ষে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে জীবানুনাশক টানেলটি উদ্বোধন করা হয়।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাসিন্দা লন্ডন প্রবাসী মোঃ কমর উদ্দিন জুলহাস এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সাধারণ মানুষের কথা চিন্তা করে করোনাভাইরাস সতর্কতায় জীবানুনাশক টানেল প্রদান করেন।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবাদুল হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পৌর আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল মিয়া, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী মায়া রানী দাশ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com