রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দাদের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরেক বাংলাদেশি।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গোয়াইনঘাট উপজেলা দমদমিয়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

তিনি জানান, ‘বিকাল ৪টার দিকে দমদমিয়া সীমান্ত এলাকার পাহাড়তলী গ্রাম এলাকা দিয়ে চার বাংলাদেশি ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দারা দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে একজন মৃত্যুবরণ করেন এবং আরেকজন আহত হন।’

নিহত মো. সিরাজ মিয়া (৪৫) এবং আহত মো. নাজিম উদ্দিন (৩৮) গোয়াইনঘাট উপজেলার দমদমিয়া গ্রামের বাসিন্দা। নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যক্তি বাংলাদেশে ফেরত আসার পর থেকে পলাতক আছেন।

লেফটেন্যান্ট কর্ণেল আহমেদ ইউসুফ জামিল বলেন, ‘সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য দল সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত পারাপার হয়ে ভারতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞাসহ প্রেষণা প্রদান করে আসছে এবং স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে। করোনাভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল ও নজরদারী অব্যাহত রয়েছে’।

এর আগে গত ২০ জুন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে কাঠ চুরি করতে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভারতীয় খাসিয়া নাগরিকদের গুলিতে নিহত হন এক বাংলাদেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com