রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুমিল্লায় কলেজ শিক্ষকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল (৫০) আজ বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মো. মোস্তফা কামালের বাড়ি লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাজিরপাড় গ্রামে। আজ মাগরিবের নামাজের পর নিজগ্রাম গাজিরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মনোহরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনূস ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. মাসুদ রানা, নাঙ্গলকোটের ভোলাইন কলেজের প্রভাষক মো. মোজাহিদুল আমিন সোহেল, প্রভাষক নেছার আহম্মদ প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com