রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কোভিড-১৯ শনাক্তদের সাপ্তাহিক তালিকায় অষ্টম বাংলাদেশ

তরফ নিউজ ডেস্ক: গত এক সপ্তাহে কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে। দেশে গত সাত দিনে নতুন করে ২৬ হাজার ৫৯৮ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

শুক্রবার বাংলাদেশ তালিকার ৮ম অবস্থানে আসে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশ, এলাকা ও অঞ্চলভিত্তিক তৈরি মহামারি ড্যাশবোর্ড অনুসারে এ তথ্য দিয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অন্যদিকে সংস্থাটির হিসাবে প্রতিদিন কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যার হারে বিশ্বের মধ্যে বাংলাদেশ রয়েছে ৯ম স্থানে।

বিশ্ব স্বাস্থ্যর হিসাবে প্রতি সপ্তাহে করোনায় সংক্রমিতদের শনাক্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ৩ লাখ ৪ হাজার ১৫৬ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। একই সময়ে ২ লাখ ৬০ হাজার ১২২ জন শনাক্ত নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

বাংলাদেশের প্রতিবেশি ভারতে গত একসপ্তাহে ১ লাখ ৩১ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। তালিকায় তিন নম্বরে রয়েছে দেশটি। আর একই সময়ে ৪৭ হাজার ৫৩৭ ও ৪৭ হাজার ১৩৭ নতুন শনাক্ত করোনা রোগী নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত দেশে নতুন করে ৩ হাজার ১১৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪২ জনের।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জন আক্রান্ত হয়েছেন আর ১ হাজার ৯৬৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com