শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনায় ২৪ ঘণ্টায় ২৯ মৃত্যু, শনাক্ত ৩২৮৮

তরফ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন  হাজার ২৮৮ জন।

শনিবার (০৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

 তিনি আরো জানান, সারাদেশে ৭১টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৪টি ল্যাবের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭১টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭২৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৩২ হাজার ৭৪টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ২৯ জনের মধ্যে ২১ জন পুরুষ ও নারী আট জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে নয় জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে সাত জন, খুলনা ও সিলেট বিভাগে তিন জন করে ছয় জন, বরিশাল  বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মারা গেছেন এক জন। হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন তিন জন।

মৃত্যুদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এক জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩০ হাজার ১২৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৪৪৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com